রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

জলসুখায় ২ সন্তানের জননী ধর্ষণের শিকার \ লম্পট বোন জামাই ভন্ড কবিরাজ পলাতক

  • আপডেট টাইম শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে বাবার বাড়িতে এসে জ্বীন ছাড়ানোর কথা বলে এক গৃহবধুকে ধর্ষণ করেছে চাচাত বোনের স্বামী ও লম্পট ভন্ড কবিরাজ। অসুস্থ অবস্থায় ওই গৃহবধুকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে গৃহবধু রহিমার ভাই ফজলু মিয়া জানান, ৫ বছর আগে তার বোনকে বিয়ে দেয়া হয় অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর গ্রামের বাসিন্দা সিদ্দিক আলীর সাথে। এক পর্যায়ে তাদের কোলজুড়ে দুইটি সন্তান জন্ম গ্রহণ করে। সিদ্দিক আলী পেশায় একজন কাঠ মিস্ত্রী। স¤প্রতি রহিমা অসুস্থ হয়ে পড়লে তাকে জলসুখা পিত্রালয়ে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন ডাক্তার, কবিরাজ দেখিয়ে রোগ না সারায় তাকে জ্বীনে ভর করেছে খবর ছড়ানো হয়। গত বুধবার রহিমার চাচাতো বোন শাহানা জানায়, তাদের বাড়িতে এক কবিরাজ এসেছে। যে জ্বীন ছাড়াতে পারে। এ কথা বলে তার ঘরে নিয়ে যায়। বুধবার গভীররাতে জ্বীন ছাড়ানো রহিমাকে বাড়ির পাশে একটি গাছের নিচে গিয়ে শাহানার বোন জামাই আবু সালেক ও কবিরাজ সাজ্জাদ হোসেন ধর্ষণ করে। এক পর্যায়ে রহিমার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। সে গুরুতর আহত হলে প্রথমে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে দ্ইু লম্পট আত্মগোপন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com