বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নির্বাচিত মেয়রের বিষয়ে গেজেট প্রকাশ স্থগিত চেয়ে রিট \ শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটের হিসাব হাইকোর্টে দাখিলের নির্দেশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬
  • ৬৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাচনের রেকর্ড সাত দিনের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরাজিত এক প্রার্থীর রিট আবেদনের প্রাথমিক শুনানী নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মাদ আলী। সঙ্গে ছিলেন এডঃ সানাউল­াহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার। ৩০ ডিসেম্বর দেশের অন্যান্য পৌরসভার সঙ্গে শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ছালেক মিয়া ৩ হাজার ৯শ ৭৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব ধানের শীষ প্রতীক নিয়ে এফএম ফরিদ আহমদ অলি পান ৩ হাজার ৮শ ৯০ ভোট। আইনজীবীরা জানান, ভোট গণনায় গড়মিলের অভিযোগ এনে এবং ওই পৌরসভায় নির্বাচিত মেয়রের বিষয়ে গেজেট প্রকাশ স্থগিত চেয়ে রিট আবেদন করেন অলি। এ রিটের শুনানি নিয়ে হাইকোর্ট নির্বাচনের রেকর্ড আদালতে দাখিলের নির্দেশ দেন। নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারসহ ১৫ জনকে রিটে বিবাদী করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com