রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বানিয়াচঙ্গে প্রকৃচি-বিসিএস (২৬ ক্যাডার) সমন্বয় কমিটির ৬ দফা দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫
  • ৫৪৬ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি \ প্রকৃচি-বিসিএস (২৬ ক্যাডার) সমন্বয় কমিটির ৬ দফা দাবি আদায়ের লক্ষে মানববন্ধন করেছে উপজেলা কর্মকর্তা, কর্মচারিকৃন্দ। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্দনে উপস্থিত ছিলেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রমূখ। এ সময় তারা জানান- কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক আগামী ২৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ১ ঘন্টা করে কর্ম বিরতি পালন করবেন। প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির দাবিগুলো হলো-ঃ বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল করতে হবে। সরকারি প্রথম শ্রেণীর চাকরিতে ক্যাডার-নন ক্যাডার বৈষম্যের সিদ্ধান্ত বাতিল করতে হবে। বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিতের সিদ্ধান্ত বাতিল করতে হবে। ইউএনওকে কর্তৃত্ব প্রদানমূলক মন্ত্রীপরিষদ বিভাগের সা¤প্রতিক অফিস স্মারক বাতিল করতে হবে। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন করতে হবে। নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস ছাড়া সকল প্রেষণ বাতিল করতে হবে। কৃত্য পেশাভিত্তিক প্রশাসন গড়ে তুলতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com