বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫
  • ৫৮১ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুর উপজেলার নোয়াপাড়া সায়হাম কটন মিলের কাছে একটি ধান ক্ষেত থেকে হবিগঞ্জ একতা ফেব্রিক্স এর ম্যানেজার সন্তোষ চৌধুরীর (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা ওই এলাকা থেকে তার লাশ উদ্ধার করেন। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জিলুয়া গ্রামের মৃত মনোরঞ্জন চৌধুরীর ছেলে সন্তোষ চৌধুরী (২৮) হবিগঞ্জ একতা ফেব্রিক্স’র ম্যানেজারের চাকুরী করতেন। ১৯ ডিসেম্বর সকালে নরসিংদীর বাবু’র হাট কাপড় কিনতে যায় সন্তোষ। রাত ১০টা পর তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোল­া মুনির হোসেন জানান-ধারনা করা হচ্ছে কেউ অন্য কোথাও শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রেখেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com