রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

কয়লা ভিত্তিক বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র করতে চায় এনার্জি প্রিমা

  • আপডেট টাইম বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫
  • ৫৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ, সিলেট ও বগুড়ার ৪টি বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন জাতীয় গ্রীডে ১৭০ মেঘাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে এনার্জি প্রিমা। ২০১৬ সালে আরও ১৫০ মেঘাওয়াট বৃদ্ধি করে তা ৩২০ মেঘাওয়াটে উন্নীত করার ল্যমাত্রা তাদের। পাশাপাশি কয়লা ভিত্তিক বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মানের পরিকল্পনা রয়েছে এনার্জি প্রিমার।
গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জের শাহজিবারে পিডিবির মিলনায়তনে এনার্জি প্রিমার ৮ম বার্ষিক সাধারন সভায় এই তথ্য জানানো হয়। সভায় কোম্পানীর শেয়ার হোল্ডারদের জন্য ১৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। পাশাপাশি আগামী ২০ থেকে ২২ মাসে সকল ব্যাংক ঋণ শেষ করে শেয়ার হোল্ডারদের জন্য বোনাস শেয়ারসহ আরও বেশী মুনাফা প্রদানের প্রত্যাশা করেন কোম্পানী কতৃপক্ষ।
এনার্জি প্রিমার পরিচালক ও সাবেক সচিব কামাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সাধারন সভায় বক্তৃতা করেন, কোম্পানীর এমডি মোয়াজ্জেম হোসেন, পরিচালক শাহাদাৎ হোসেন সেলিম ও কোম্পানীর সেক্রেটারী আশরাফুজ্জামান। এসময় উপস্থিত শেয়ার হোল্ডারগণের বিভিন্ন প্রশ্নের উত্তের দেন কোম্পানীর এমডি মোয়াজ্জেম হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com