মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে ইকোনমিক জোন নির্মাণের প্রতিবাদে ফুসে উঠেছে চা-শ্রমিক

  • আপডেট টাইম বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ চুনারুঘাট উপজেলার চান্দপুর ও বেগমখান চা বাগানের ধানী জমিতে ইকোনমিক জোন নির্মাণের প্রতিবাদে ফুসে উঠেছে কয়েকটি চা বাগানের শ্রমিকরা। এ প্রতিবাদের ৩ দিন ধরে কয়েকটি চা বাগানের শ্রমিকরা কাজ কর্মবন্ধ রেখে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন।
সূত্র জানায়, স¤প্রতি একনেকের এক সভায় চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের চান্দপুর ও বেগমখান বাগান এলাকার প্রায় ৫১১ একক ধানী জমিতে ইকোনমিক জোন নির্মাণের জন্য অনুমোদন করা হয়। এ খবর শ্রমিকদের মধ্যে মধ্যে প্রতিবাদের ঝড় উঠে। গত ৩দিন ধরে চান্দপুর, বেগমখানসহ কয়েকটি চা বাগানের শ্রমিকরা কাজ বন্ধ করে তীর, ধনুকসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করে যাচ্ছেন।
গতকাল শ্রমিক নেতা মনি শংকর বাউরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন সিপিবির জেলা সভাপতি পীযুষ চক্রবর্তী, বাসদের জেলা সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, তেল গ্যাস জাতীয় কমিটির যুগ্ম আহŸায়ক অ্যাডভোকেট কামরুল ইসলাম, চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীরেন সিং, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদা খা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় নেতা আবুল হাসান, সন্ধ্যা ভৌমিক, সইশেন ভৌমিক, জোৎস্না কালিন্দী, শফিকুল ইসলাম, চা বাগান শিক্ষার অধিকার বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতা অনিক চন্দ্র, গীতা কানু, ইউপি মেম্বার লীচরণ বাউড়ী, শিশু রঞ্জন কর্মকার, মহাদেব মাষ্ঠার, অবিলাশ গোস্বামী,  ক্ষিতিশ রঞ্জন বাকতী প্রমুখ।
সভায় বক্তারা অবিলম্বে চান্দপুর ও বেগমখান চা বাগানের শ্রমিকদের ধানী জমি থেকে অকোনমিক জোন নির্মাণের সিন্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ঘোষনা দেন। পাশাপাশি তাদের আন্দোলন অব্যাহত ভাবে চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com