সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

পাইকপাড়া-ধুলিয়াখাল সড়কে গাছ ফেলে বিয়ের গাড়িসহ গণডাকাতি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫
  • ৫৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া-ধুলিয়াখাল বাইপাস সড়কে বিয়ের গাড়িসহ যানবাহনে গণডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় ৫ জন আহত হয়েছে। দুর্বৃত্তরা ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। রবিবার দিবাগত গভীরাতে উলে­খিত সড়কে ১৫ থেকে ২০ জনের একদল মুখোশধারী ডাকাত গাছ ফেলে ২০ থেকে ২৫টি যানবাহন আটক করে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে এ তাণ্ডব লীলা চালায়। তাদের হাত থেকে রেহাই পায়নি বিয়ের গাড়িও।
পুলিশ ও আহত সুত্রে জানা যায়, গত রবিবার রাত ৩টার দিকে উলে­খিত স্থানে একদল মুখোশধারী ডাকাত সড়কের মাঝখানে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় উভয় দিক থেকে আসা বিভিন্ন যানবাহনের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। এ সময় নোহা গাড়ির চালক জিয়াউর রহমান (২৫) ও হাইয়েস বিয়ের গাড়ির চালক বাবুল মিয়া (৩০) সহ বেশ কয়েকজন যাত্রী বাঁধা দিলে তাদেরকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। তখন একটি নোহা গাড়ি ভাংচুর করে ডাকাত দল। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই কেএম রাসেলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই ডাকাত দল পালিয়ে যায়। একটি মোরগবাহি পিকআপ ভ্যান, নোহা গাড়ি, বিয়ের হাইয়েস ও একটি ঔষধের পিকআপ ভ্যানসহ ১৫ থেকে ২০টি বিভিন্ন ধরণের যানবাহন ডাকাতের কবলে পড়ে। পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করে।
এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, দুর্বৃত্তদের ধরতে বিভিন্নস্থানে অভিযান চলছে। অচিরেই তারা গ্রেফতার হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com