রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

১০ হাজার টাকা বায়না নিয়েও ওয়াজ মাহফিলে আসেননি মাওঃ আবু সুফিয়ান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫
  • ৭৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ ১০ হাজার টাকা বায়না নিয়েও হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামে ওয়াজ মাহফিলে আসেননি প্রধান বক্তা মাওলানা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী। এতে ওয়াজ মাহফিলের ওয়াজ শোনতে আসা হাজার হাজার শ্রোতার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। মানুষের রোষানলে পড়েন মাহফিল আয়োজক কমিটি।
জানা যায়, গত ১৩ ডিসেম্বর হবিগঞ্জ সদর উপজেলার ধল তেমনিয়া সংলগ্ন ময়দানে ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের পক্ষ থেকে ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে এক ত্বরীকত সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে প্রধান বক্তা করা হয় আলহাজ্ব মাওলানা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরীকে। তার নাম সম্বলিক পোষ্টারও হবিগঞ্জের বিভিন্ন স্থানে লাগানো হয়। ফলে সম্মেলনে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ ওয়াজ শোনতে আসেন। সম্মেলনের দিন রাতে মাওলানা আবু সুফিয়ানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান মাধবপুরের তেলিয়াপাড়া এলাকায় একটি ওয়াজ মাহফিলে আছেন, রাত ১২টার মধ্যেই তিনি সম্মেলনে উপস্থিত হবেন। কিন্তু যথাসময়ে না আসায় তাকে আনতে গাড়ী নিয়ে ডাঃ খালেক ও আশরাফ উদ্দিনসহ কয়েকজন তেলিয়াপাড়া যান। এক পর্যায়ে মাওলানা আবু সুফিয়ান তাদের সাথে নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন। এ সময় আবু সুফিয়ানেবর গাড়ীতে উঠেন ডাঃ খালেক ও আশরাফ উদ্দিন। কিন্তু জগদীশপুর এসে গাড়ীতে গ্যাস নেয়ার কথা বলে মাধবপুরের দিকে রওয়ানা হন। পরে মাধবপুরের অদুরে তাদের নামিয়ে মাওলানা আবু সুফিয়ান পালিয়ে যান। সম্মেলনে এসে এ ঘটনা ডাঃ খালেক ও আশরাফ উদ্দিন জানালে আয়োজক কমিটির বিরুদ্ধে ওয়াজ শোনতে আসা লোকজন বিরূপ মন্তব্য করেন। হাজার হাজার মানুষ হতাশ হয়ে বাড়ীতে ফিরে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com