রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বাসদের গণসমাবেশে কমরেড খালেকুজ্জামান \ সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লেও শ্রমিক-কর্মচারিদের বেতন বাড়েনি

  • আপডেট টাইম সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫
  • ৬৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ বাংলাদেশের সমাজতান্ত্রিক দলÑবাসদ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেছেন, অতীতে দেশের মানুষ নির্বাচিত-অনির্বাচিত, সামরিক-অসামরিক স্বৈরশাসন দেখেছেন কিন্তু গণতান্ত্রিক সরকার কিংবা গণতান্ত্রিক বিধিব্যবস্থা দেখেননি। বরং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিপন্থী আইন-কানুন ও রাজনীতিকে শক্তিশালী হতে দেখেছেন। যে কারণে দেশের খোদ রাষ্ট্রপতিও বলতে বাধ্য হয়েছেন, ‘দেশের রাজনীতি এখন ব্যবসায়ীদের পকেটে’। তিনি বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপি ও সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা বেড়েছে অথচ গার্মেন্টস্ ও অন্যান্য শ্রমিক-কর্মচারিদের বেতন বাড়েনি। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম কমলেও এদেশে গ্যাস, বিদ্যুৎ, পানি ও জ্বালানী তেলের দাম উল্টো বাড়িয়ে দেওয়া হয়েছে। জনগণের জানমালের নূন্যতম নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার। বিদেশি নাগরিক হত্যা, চেকপোস্টে পুলিশ খুন, তাজিয়া মিছিলে বোমা হামলা ও একের পর এক মুক্তমনা লেখক-প্রকাশক হত্যার ঘটনা ঘটলেও কোনটারই বিচার হচ্ছে না। এ পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাÑ শোষণহীন, অসা¤প্রদায়িক ও সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জোট-মহাজোটের বাইরে বাম বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।
গতকাল রবিবার বিকাল ৩ টায় হবিগঞ্জ শহরস্থ আরডি হল প্রাঙ্গণে জেলা বাসদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বাসদ সমন্বয়ক কমরেড এডঃ জুনায়েদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির জেলা সদস্য সচিব নূরুল হুদা চৌধুরী শিবলী, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, চা-শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা স্বপন সাঁওতাল, বাসদ নেতা কমরেড আহমেদ আলী, কমরেড হুমায়ূন খান, বানিয়াচং উপজেলা বাসদ আহবায়ক কমরেড লোকমান আহমেদ, সদস্য সচিব এআরসি কাউছার, সিএনজি শ্রমিক নেতা মোঃ অনু মিয়া, শ্রমিক নেতা হাসান অনির্বাণ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পলাশ প্রমুখ। সমাবেশের পূর্বে এক বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com