রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে মাদক ব্যবসায়ী পুত্রকে পুলিশে দিলেন পিতা

  • আপডেট টাইম শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫
  • ৫২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ মাধবপুরে মাদক ব্যবসায়ী ছেলেকে ফেনসিডিলসহ পুলিশের হাতে তুলে দিলেন পিতা। শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউ/পি সদস্য আব্দুল মন্নাফ তার নিজের ছেলে মাদক ব্যবসায়ী ইসমাঈল হোসেন (৩০) কে ৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যদের হাতে তুলে দেন।
আব্দুল মন্নাফ জানায় তার ছেলে ইসমাঈল হোসেন মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়লে তাকে এ ব্যবসা এবং মাদক সেবন থেকে নিবৃত করতে বিভিন্ন ভাবে চেষ্টা চালায় কিন্তু কিছুতেই এ রাস্তা থেকে সরে না আসায় বাধ্য হয়ে তিনি নিজেই ফেনসিলসহ তাকে আটক করে পুলিশে দিয়েছেন। এ ব্যাপারে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মহসিন কবির জানান- এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com