বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ শীতবস্ত্র বিতরণকালে মেয়র তোফাজ্জল নবীগঞ্জের প্রবাসীরা একযোগে কাজ করলে সমাজকে বদলে দেওয়া সম্ভব

  • আপডেট টাইম রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৩
  • ৫৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী বলেন, গরীব-দূঃখী মানুষের মাঝে বস্ত্র  বিতরন একটি মহৎ ও প্রশংসনীয় কাজ। যারা  সুদূর লন্ডন থেকেও নবীগঞ্জের মানুষের কথা চিন্তা করেন তাদের অবদান ভুলার নয়। তাই নবীগঞ্জের সকল প্রবাসীরা একযোগে কাজ করলে সমাজকে বদলে দেওয়া সম্ভব। তাই তিনি আগামীতেও এই বস্ত্র বিতরনের ধারা অব্যাহত রাখতে অনুদানের পরিমান বৃদ্ধির আহবান জানান। তিনি গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ জেকে হাইস্কুল প্রাঙ্গনে নবীগঞ্জের লন্ডন প্রবাসীদের অনুদানে ও  হৃদয়ে নবীগঞ্জে ব্যানারে শান্তিপাড়া নিরাপদ সামাজিক সংঠনের সার্বিক সহযোগীতায় শীতার্থ মানুষের মাঝে লেপ শীতবস্ত্র বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু ও ফয়সল শামীম চৌধুরীর যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সুখেন্দু রায় বাবুল, নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ফখরুল আহসান চৌধুরী, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ ফখরুজ্জামান, নবীগঞ্জ বাজার ব্যসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,  সহ-সভাপতি এটি এম নুরুল ইসলাম খেজুর, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্তী বেনু, উৎফল চৌধুরী পান্না প্রমূখ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল প্রমূখ। উল্লেখ্য প্রবাসীদের উদ্যোগে এ বছর তৃতীয় বারের মত ৫ লক্ষাধিক টাকা ব্যয়ে নবীগঞ্জের বিভিন্ন এলাকার  ৬৫০ জন গরীব ও ছিন্নমুল শীতার্থ মানুষের মাঝে লেপ, সুয়েটার, কার্ডিকান বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com