রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

রিচি গ্রামের নিকট চান্দের গাড়ি উল্টে ১ জন নিহত ॥ আহত ১৫

  • আপডেট টাইম শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫
  • ৫৮৫ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ হবিগঞ্জ-লাখাই সড়কের রিচি এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে চান্দের গাড়ী উল্টে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় ১৫ জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা চান্দের গাড়ী হেলপার সুমন মিয়াকে আটক করে।
আহতদের মধ্যে ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কৃষক হলো মুড়িয়াউক গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র আলী আকবর (৫০)।
পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে ২০ জন যাত্রী নিয়ে একটি ছান্দের গাড়ী জীপ হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথির মধ্যে চান্দের গাড়িটি রিচি এলাকায় পৌছুলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই আলী আকবর মিয়া মারা যান। দুর্ঘটনায় ১৫ জন আহত হয়। আহতদের গুরুতর আহত অবস্থায় ১০ জনকে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি  করেন। আহত অন্যান্যরা হলো ভাদিকারা গ্রামের জাহাঙ্গীর মিয়া (৫০), সুরমা বেগম (৪০), রোপশা বেগম (২৫), করাব গ্রামের আব্দুর রহমান (২৬), আনোয়ার মিয়া (৬০), সফর চান বিবি (৬৫)। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় চান্দের গাড়ীর হেলাপারকে উত্তেজিত জনতা আটক করেন। বিকেলে এ ঘটনাটি নিষ্পতির আশ্বাসে তাকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনার পর থেকে চান্দের গাড়ী চালক পলাতক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com