বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্যারিস বাংলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫
  • ৬৩০ বা পড়া হয়েছে

আবু তাহির, ফ্রান্স থেকে ॥ বিশ্ব দরবারে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটি কে উচ্চ আসনে তুলে ধরার প্রত্যয় জানিয়ে সৃজনশীল সাংবাদিকদের নিয়ে প্যারিস-বাংলা প্রেসক্লাবের সাধারণ সভা প্যারিসের অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলাদেশীদের রাজধানী খ্যাত প্যারিসের গার্দু নর্দ এর একটি রেষ্টুরেন্টে প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি আবু তাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেলর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক বাংলাটিভির ফ্রান্স ব্যুরো প্রধান লুৎফুর রহমান বাবু, কোষাধ্যক্ষ ফেরদৌস করিম আখঞ্জি, প্রকাশনা সম্পাদক দোলন মাহমুদ, প্রচার সম্পাদক নয়ন মামুন, জুনেদ ফারহান, মাজহারুল ইসলাম, খন্দকার জামিল সহ সংগঠনের নেতারা। শিঘ্রই ফ্রান্সের মুল ধারার সাংবাদিকদের সাথে কর্মশালা, নতুনদের সাংবাদিকতা বিষয়ে ধারনা ও সর্বান্তকরণে সহযোগীতা ও অভিষেক অনুষ্ঠান বিষয়ে আলোচনা করা হয় সভা থেকে। এ সময় মুক্ত আলোচনায় নতুনরা অভিযোগ করে বলেন- এখানে সাংবাদিকতা করার জন্য আমরা কারো সাহায্য কিংবা দিক নির্দেশনা পাই না এমনকি এখানকার মুল ধারার সাংবাদিক অর্গানাইজেশনের সাথে যুক্ত হওয়ার বিষয়ে কেউ আমাদের অবগত করে ন। এ সময় প্যারিস বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে এসব সমস্যা সমাধানের ব্যাপারে আশ্বাস প্রদান করেন। বক্তারা বলেন-প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্সে সৃজনশীল ও সৃষ্টিশীল সাংবাদিকদের নিয়ে এমন একটি ধারা তৈরি করতে চায়-যে ধারায় আগামী প্রজন্মও সঠিকভাবে থাকতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com