বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সৌদি আরবের মিনায় মাধবপুরের ১ হাজির মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫
  • ৫২০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ সৌদি আরবে মিনায় পদদলিত হয়ে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের চারাভাঙ্গা গ্রামের বাসিন্দা সোনালী ব্যাংক ঢাকার আগার গাঁ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার সৈয়দ মুশফিকুল হোসাইনের মৃত্যু হয়েছে। তার লাশ মিনা হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে। নিহতের ভাই জগদীশপুর জেসি স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল সৈয়দ মুদরেকুল হোসাইন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সকালে এ খবর বাড়ীতে পৌছলে আত্মীয়-স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তিনি ২২ আগষ্ট পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে পদ্ধা এয়ার ইন্টারন্যাশনাল হজ্ এজেন্সির মাধ্যমে সৌদি গমন করেন। সূত্র জানায় নিহতের সাথে থাকা মোবাইল ফোন ও পরিচয় পত্রের সূত্র ধরে বৃহস্পতিবার সকালে তার পরিচয় নিশ্চিত করে দেশে খবর আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com