শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

নবীগঞ্জে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা! আটক ২

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৭৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের কিলের ঘুষিতে গুরুতর আহত ওয়াছির মিয়ার স্ত্রী মগল বিবি (৫০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গত রবিবার দিবাগত রাত ১ ঘটিকায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খান স্থানীয় জনতার হাতে আটক হওয়া কাজল মিয়ার ছেলে অজুদ মিয়া (৩০) ও তার স্ত্রী লাকি বেগম (২৬) কে গ্রেফতার করে। খবর পেয়ে অপর আসামীরা পালিয়ে যায়। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি, তাই আটককৃতদের ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করা হয়েছে।  জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের নিহত মগল বিবির সাথে একই গ্রামের কবির মিয়া, আলতা মিয়া, কাজল মিয়া গং দের বাড়ির সিমানা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। গত রবিবার সকাল ৭ টায় পরিকল্পিতভাবে মগল বিবির চারা গাছ কেটে ফেলে উল্লেখিতরা। মগল বিবি এর প্রতিবাদ করলে ৮/১০জনের এক দল লোক মগল বিবিকে এলোপাতারিভাবে মারপিট কিল ঘুষি মারলে সে মাটিতে লুঠে পড়ে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় উপরে উল্লেখিত সময়ে তার মৃত্যু হয়। এদিকে মগল বিবির মৃত্যুর খবর পেয়ে স্থানীয় লোকজন কাজল মিয়ার ছেলে অজুদ মিয়া (৩০) ও তার স্ত্রী লাকি বেগম (২৬) কে আটক করে রাখেন। পরে থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খান তাদেরকে গ্রেফতার করে। এ খবর পেয়ে অপর আসামীরা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ক্ষোভ এবং শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com