রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

ইউনিটি অব হবিগঞ্জ এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩
  • ৫৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সমাজ উন্নয়নের দরদী সংগঠন ইউনিটি অব হবিগঞ্জ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সৈয়দ নজরুল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ জাদিল উদ্দিন আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান। অন্যান্যদের মাঝে  বক্তব্য রাখেন, এডঃ অমিত রায়, এডঃ অপরেল দাশ, ইঞ্জিনিয়ার সৈয়দ ফাইয়াজ উদ্দিন আহমদ, মামুন আলম, পঙ্কজ দেবনাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পদাঙ্ক পাল চৌধুরী, সৈয়দ শুভন, এডঃ জিয়াউর রশিদ টিপু, তানভীর হোসেন, মোতাহের হোসেন, নাসের ওয়াহেদ সিমন, মুছা, পলাশ আহমদ, সুজন আহমেদ, লিপু, জাকারিয়া, তুহিন, আবদাল আহমেদ, সৈয়দ আমিনুল হাসান, ইঞ্জিনিয়ার নূরুল হুদা নাহাজ, শাওন চৌধুরী, সানু মিয়া প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ ফজলুর রহমান বলেন, শিক্ষা ও সমাজ উন্নয়নে ইউনিটি অব হবিগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি ইউনিটি অব হবিগঞ্জ সংগঠনটিকে জনসেবা মূলক সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য উপস্থিত নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। তিনি ইউনিটির মহতি কাজে সহযোগীতায় এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য ইউনিটি অব হবিগঞ্জ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সমাজ উন্নয়ন মূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এর মধ্যে শিক্ষার্থীদের মাসিক শিক্ষা বৃত্তি প্রদান, সপ্তাহ ব্যাপী শীতবস্ত্র বিতরণ, জনসচেতনা মূলক অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় বিভিন্ন দিবসে অংশগ্রহণ উল্লেখ্য যোগ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com