বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিকল ২ ইউনিট চালু নিয়ে অনিশ্চিয়তা

  • আপডেট টাইম শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৩৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ট্রান্সফরমারের বোসিং ফেটে আগুন লেগে বন্ধ হয়ে পড়া দুটি ইউনিট সহসা চালু নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। এতে জাতীয় গ্রীডে ৭০ মেঘাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
স্থানীয় প্রকৌশলীরা বুস্টার ট্রান্সফরমার সহ অন্যান্য যন্ত্রপাতি কি ধরনের ক্ষতি হয়েছে তা নির্ণয় করতে কাজ করে যাচ্ছেন। তবে পাওয়ার গ্রীড কোম্পানী বাংলাদেশ লিমিটেড এর (পিজিসিবিএল) কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। তারা দায় এড়িয়ে যাচ্ছেন। শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক দুর্জুটি প্রসাদ সেন জানান, গত বুধবার বিকাল ৪টার দিকে ১৩২ কেভি থেকে জাতীয় গ্রীডে সরবরাহ করা ৮ ও ৯ নম্বরের একটি ট্রান্সফরমারের বুস্টার ফেটে বিকট শব্দে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ বিভাগের নিজস্ব ফায়ার ব্রিগেডের ব্যবস্থাপনায় আগুন নেভাতে সক্ষম হয়। এ কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে এ কেন্দ্রটি রক্ষা পেয়েছে। ঘটনার পর নিজস্ব প্রকৌশলীদের নিয়ে ট্রান্সফরমারের যন্ত্রপাতি খুলে দেখা গেছে একটি বোসিং পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ট্রান্সফরমারের তেল সঠিক রয়েছে কি না তা পরীক্ষা নিরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে ঢাকার টঙ্গী মেরামত কারখানায় পাঠানো হয়েছে। এছাড়া বিস্ফোরিত বুস্টারের আঘাতে অপর দুটি বোস্টার ক্ষতিগ্রস্থ হয়েছে। কি ধরনের ক্ষতি হয়েছে তা নির্ণয় করে এগুলো পরিবর্তন করে পুনরায় দুটি ইউনিট চালু করতে নিরলস কাজ চলছে। তবে কবে নাগাদ চালু হবে তা নিশ্চিত করে কিছু বলতে পারেনি সংশ্লিষ্টরা। এ দিকে এ দুটি ইউনিট ১৩২ কেভি থেকে জাতীয় গ্রীড সঞ্চালন লাইনে ৭০ মেঘাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হত। ১৩২ কেভি ও গ্রীড পরিচালনার জন্য পাওয়ার গ্রীড কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর (পিজিসিবিএল) এর নিজস্ব লোকজন রয়েছে। কিন্তু এ উৎপাদন কেন্দ্রে দুর্ঘটনার পর জাতীয় গ্রীডে ৭০ মেঘাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ১৩২ কেভি পরিচালনার জন্য (পিজিসিবিএল) নিজস্ব জনবল রয়েছে। শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রকৌশলীরা ১১ কেভি বিদ্যুৎ লাইন পরিচালনা ও বিদ্যুৎ উৎপাদনের কাজ করে থাকেন। জাতীয় গ্রীডে পরিচালনার ক্ষেত্রে তাদের সক্ষমতার অভাব রয়েছে। জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ (পিজিসিবিএল) এর লোকজন দায়িত্ব এড়িয়ে চলছেন। এ ব্যাপারে শ্রীমঙ্গল (পিজিসিবিএল) এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী সোহেল বলেন, এটি তাদের দায়িত্ব নয়। সম্পূর্ন দায়িত্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কর্মকর্তাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com