মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাট থানা পুলিশকে এবি ব্যাংকের পিকআপ হস্তান্তর

  • আপডেট টাইম শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬০৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ পাহাড় ও চা অধ্যুষ্যিত চুনারুঘাটের আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখতে পুলিশকে আরো তড়িৎ ব্যবস্থা গ্রহণে এবি ব্যাংকের উদ্যোগে চুনারুঘাট থানা পুলিশকে একটি ভ্যানগাড়ি হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে থানা প্রাঙ্গনে চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মশিউর রহমান চৌধুরী। হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র’র সভাপতিত্বে ও চুনারুঘাট অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরীর পরিচালনায় পিকআপ ভ্যান গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এবি ব্যাংকের এস-ই ডি পি মাহবুব-ই সোবানি, হবিগঞ্জ জজ কোর্টের পিপি এডঃ এম আকবর হোসেন জিতু, উপজেলা চেয়ারম্যান আবু তাহের, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছ,ু সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, জেলা কমিটিনি পুলিশিং আহবায়ক এডঃ আবুল খায়ের, এনটিসির ডিজিএম আঃ আউয়াল, সার্কেল দক্ষিণ সাজ্জাদ ইবনে রায়হান, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহলদার, কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুল ইসলাম, শানখলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মিরাশী ইউপি চেয়ারম্যান আইয়ূব আলী, দেওরগাছ ইউপি চেয়ারম্যান চৌধুরী শামচ্ছুন্নাহার, দেউন্দি বাগানের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন, লাল চান্দ বাগানের ব্যবস্থাপক ইসকান্দর চৌধুরী, সাংবাদিক ফারুক মাহমুদ, চানপুর ও চন্ডিছড়ি ব্যবস্থাপক প্রমুখ।
সভা শেষে এবি ব্যাংকের ম্যানিজিং ডিরেক্টর মশিউর রহমান চৌধুরী জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী হাতে পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com