বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

৩১ আগষ্ট তালামীযের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নবীগঞ্জ আসছেন

  • আপডেট টাইম রবিবার, ৩০ আগস্ট, ২০১৫
  • ৫৯৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়ার মুহতারাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামছুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রঃ) এর সুযোগ্য নাতি ছাত্রনেতা মোস্তফা হাসান চৌধুরী গিলমান আগামী ৩১ আগষ্ট সোমবার নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজে কর্মী সম্মেলনে আসছেন। তাকে স্বাগত জানাতে নবীগঞ্জের সর্বত্র নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ও সর্বস্তরের দলীয় নেতা কর্মীরা বিভিন্নভাবে প্রচারনার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তিনি সোমবার সকাল ১০টায় নবীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে সম্মেলনে প্রধান অতিথির গুরুত্বপুর্ণ ভাষন প্রদান করবেন। উক্ত সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় আল ইসলাহ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও হবিগঞ্জ সদর উপজেলার সফল চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কেন্দ্রীয় তালামীযের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মুহিবুর রহমান, জেলা আল ইসলাহ সহ-সভাপতি আলহাজ্ব কাজী মাওঃ এম হাসান আলী। প্রধান বক্তার বক্তব্য রাখবেন জেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল। উক্ত সম্মেলনকে সফল ও স্বার্থক করার লক্ষে বিশ্ববিদ্যালয় কলেজ তালামীযের সকল নেতা কর্মীরা একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কলেজ সভাপতি মোঃ শামসুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com