রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

এসডিসি হবিগঞ্জ জেলা কমিটি গঠন

  • আপডেট টাইম শনিবার, ১৫ আগস্ট, ২০১৫
  • ৫২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল (এসডিসি)’র হবিগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। আলহাজ্ব অধ্যাপক মুজিবুর রহমানকে সভাপতি, মো. আব্দুল আহাদ সেলিম সাধারণ সম্পাদক এবং অধ্যাপক ফজলে এলাহী মো. ফরহাদকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির নেতবৃন্দ এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে এসডিসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার মামুন আলী আখতারের সাথে সিলেট নগরীর লামাবাজারস্থ খন্দকার প্লাজায় এসডিসির কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সংগঠনের চেয়ারম্যান নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে এসডিসির সদস্য অন্তর্ভূক্ত হওয়ায় তাদের অভিনন্দন জানান।
তিনি নবগঠিত কমিটির সকলের সুস্বাস্থ্য কামনা করে হবিগঞ্জ জেলায় এসডিসিকে গতিশীল করে সমাজের কল্যাণে কাজ করার আহবান জানান। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের চেয়ারম্যানকে সমাজের কল্যাণে কাজ করার জন্য ধন্যবাদ জানান এবং হবিগঞ্জের জেলা কমিটি গঠন করে কমিটির নেতৃবৃন্দ সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি করে দেয়ায় ধন্যবাদ জানান। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ছাড়াও এসডিসি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী সেলিম আহমদ চৌধুরী, এসিসটেন্ট জেনারেল সেক্রেটারী স্নেহাংশু ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা রশিদ আহমদ, দপ্তর সম্পাদক নাছির আহমদ খান, এসডিসি সদস্য কয়েস আহমদ মাহদী ও হবিগঞ্জ থেকে আগত মো. নুরুজ্জামান উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন-সহ সভাপতি অধ্যাপক মো. ওমর ফারুক চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ সফর আলী, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ ফুয়াদ ইমাম. মো. কামাল হোসেন, কোষাধ্যক্ষ শামসুল হক, দপ্তর সম্পাদক মিনুর মিয়া, প্রচার ও প্রকাশনা সসম্পাদক মো. আব্দুন নুর, শিক্ষা ও ধর্মবিষয়ক সম্পাদক এম আর কে কাপ্তান মিয়া, মহিলা ও  শিশু বিষয়ক সম্পাদক শেখ সইফা রহমান কাকলী, নির্বাহী সদস্য, আনসার উদ্দিন আহমেদ, মো. আলমগীর খান ও চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com