রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

লাখাইয়ে ডাবল মার্ডারের ১২ আসামী গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫
  • ৫৮৫ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় ৮ গ্রামের সংঘর্ষে জোড়া হত্যা মামলার ১২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মরম আলী ডিএম,পি ঢাকা ওয়ারী থানার ৩১ অফির্সাস ফোর্সসহ এসকে লেন দাশ রোডের মিন্টুর বাসা থেকে গত রবিবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল মোঃ জানু মিয়া (২৪), মোঃ মারুফ মিয়া (৩৮), মোঃ বুরহান মিয়া (৩০), সাহাব উদ্দিন (৪০), সজল মিয়া (৩৫), নিপুল মিয়া (২৮), সেলিম মিয়া (৩৫), জালাল মিয়া (২০), আরিছ মিয়া (২৮), রুবেল মিয়া (২৪) । এছাড়া বাকী ২জন গোলাপ মিয়া (৫৫)কে হবিগঞ্জ-লাখাই রোডের কালিয়াদাড়া ব্রীজ সংলগ্ন ও মোবারক (৬৫)কে পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজার থেকে এস আই বাবুল সিং তাদেরকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত ঈদের আগের দিন শুক্রবার বিকেলে তেঘরিয়া গ্রামের রফিকুল ইসলাম মলাই মিয়ার ছেলে জাকির মিয়া ও সিংহগ্রামের ফল ব্যবসায়ী শাহজাহান মিয়ার মধ্যে আম কেনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এর জের ধরে ঈদের পরের দিন রবিবার সকালে তেঘরিয়া, পশ্চিম বুল্লা, শালদিঘা, সুনেশ্বর, মৌবাড়ী, মশাদিয়া ও ধর্মপুর গ্রামের লোকজন সিংহগ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালালে সিংহগ্রামের শতাধিক লোক আহতসহ কদম আলী ও বকুল মিয়া মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com