শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

আনোয়ারপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫
  • ৮১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার আনোয়ারপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও প্রেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ৯ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর Anurapure 4 copyপেয়ে সদর থানার ওসি তদন্ত বিশ্বজিৎ সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মিন্নত আলীর সাথে একই গ্রামের নুরুল ইসলাম ও আয়াত আলীর বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল নুরুল ইসলামসহ একদল লোক মিন্নত আলীর উপর হামলা চালায়। এতে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আশে পাশের গ্রামের লোকজন যোগ দেয়। সংঘর্ষে গুরুতর আহত জয়নাল মিয়ার স্ত্রী ছালেহা বেগম (২৫), তোফাজ্জল হোসেন (৩৫), মিলাদুল ইসলাম (৩৫), রাজু মিয়া (২০), নাজমুল (১৫), তায়েব (১৫), মিন্নত আলী (৫০), তরিকুল ইসলাম (১৫), মিয়া হুসেন (২৫) ও উসমান গণিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com