মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

জেলা ছাত্রদলের আহ্বানে হবিগঞ্জ জেলায় স্বতঃস্ফূর্ত হরতাল পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৩
  • ৬৪৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, সহ-সভাপতি আনোয়ার হোসেন টিপু এর মুক্তির দাবিতে জেলা ছাত্রদলের আহ্বানে হবিগঞ্জ জেলায় সর্বাত্মক হরতাল পালিত হয়েছে। শায়েস্তানগর পয়েন্টে জেলা ছাত্রদল পিকেটিং করে। হরতাল চলাকালে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ তাজুল ইসলাম চৌধুরী ফরিদ এর নেতৃত্বে হরতালের সমর্থনে এক বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শায়েস্তানগর পয়েন্টে এক পথসভায় মিলিত হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক ও আব্দুল কাইয়ূম এর পরিচালনায় উক্ত পথসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য আফরোজ আহমেদ, মঈন উদ্দিন শাহীন, হারিছ চৌধুরী, মুসা আহামেদ দিপু, শফিকুল আলম লিটন, সৈয়দ রুহেব হোসাইন, নূরুল হক, শাহ রাজীব আহমেদ রিংগন, গোলাম মাহবুব, রুমেন আহমেদ, শেখ ফয়জুল হক, তাসলিম উদ্দিন চৌধুরী মুকুল, পান্না কুমার শীল, সৈয়দ আশরাফ আহমেদ, শেখ ওসমান গণি রুমি, এমদাদুল হক, এম.এ হান্নান, সাজিদুর রহমান, সজিব আহমেদ, অনিক রায়, আব্দুর রহমান, হাবিবুর রহমান তারেক, পারভেজ মোল্লা, সায়েম আহমেদ, তানজিম আহমেদ, শেখ ওসমান গণি, রুকন আহমেদ, সৈয়দ নাঈম, শাহ আমিন, অপু দাস, অনুপম দাস, আব্দুল মোত্তালিব, আব্দুল গফ্ফার প্রমূখ।
পথসভায় বক্তারা বলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে জেলা ছাত্রদল। ছাত্রদল সারাদশের ছাত্র সমাজকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com