মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

৮/৯ আগস্ট এইচএসসির ফল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫
  • ৫৯৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ আগামী ৮ অথবা ৯ আগস্ট এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জরুরী নির্দেশনাপত্র থেকে এ তথ্য জানা গেছে। সাতটি নির্দেশনা সম্বিলিত ওই চিঠির চার নম্বরে বলা হয়েছে, ‘এইচএসসি ও সমমানের ফল ৮ আগস্ট অথবা ৯ আগস্ট (৬০তম দিন) সামারি (সারসংক্ষেপ) পাঠাতে হবে। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে।’
প্রসঙ্গত, গত ১ এপ্রিল থেকে বিএনপি ও জামায়াত জোটের হরতাল-অবরোধের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। শিক্ষামন্ত্রীর প্রতিশ্র“তি অনুযায়ী, ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার লক্ষ্যে কাজ চলছে। এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষায় অংশ নেয় ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী। অংশ নেয়া পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫ লাখ ৭০ হাজার ৯৯৩ এবং ছাত্রী ৫ লাখ ২ হাজার ৮৯১ জন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে ৮ লাখ ৮৬ হাজার ৯৩৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৪ লাখ ৫১ হাজার ৬৪৫ এবং ছাত্রী ৪ লাখ ৩৫ হাজার ২৮৮ জন। আর মাদরাসা বোর্ডের অধীনে আলিমে ৮৪ হাজার ৩৬০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪৮ হাজার ২৮ এবং ছাত্রী ৩৬ হাজার ৩৩২ জন। এছাড়া কারিগরি বোর্ডের অধীনে অংশ নিচ্ছে ৯৮ হাজার ২৪৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬৭ হাজার ৯৪৭ ও ছাত্রী ৩০ হাজার ৩শ’ জন। এর বাইরে ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ৪ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।এর মধ্যে ছাত্র ৩ হাজার ৩৭৩ জন ও ছাত্রী ৯৭১ জন। এবার বাংলা প্রথম পত্র, রসায়ন, পৌরনীতি, ব্যবসায় নীতি ও প্রয়োগ, জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা, সমাজ বিজ্ঞান এবং কম্পিউটার শিক্ষা প্রথম ও দ্বিতীয় পত্রসহ ১৩টি বিষয়ে মোট ২৫টি পত্রে পরীক্ষা সৃজনশীল প্রশ্নে অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com