রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে গাঁজাসহ দুই যুবক আটক ॥ ৫ দিনের কারাদন্ড

  • আপডেট টাইম সোমবার, ৬ জুলাই, ২০১৫
  • ৫৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গত শনিবার বিকেলে ওই ইউনিয়নের মোস্তফাপুর ঈদগাহর সামন থেকে প্রজাতপুর গ্রামের আপার উদ্দিনের পুত্র সাইফুল ইসলাম (২১) ও একই গ্রামের আসিক মিয়ার পুত্র খালেদ মিয়া (২০) কে আটক করে। পরে ওই দিনই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে ৫দিন করে কারাদন্ড দেয়া হয়। পুলিশ জানায়, গোপন সংবাদে খবর পেয়ে ইনাতগঞ্জ-সৈয়দপুর সড়কের মোস্তফাপুর গ্রামের একটি ঈদগাহর সামনে থেকে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই ধর্মজিত সিনহার নেতৃত্বে একদল পুলিশ একটি সিএনজি অঠোরিকশা তল্লাশি করে সাইফুল ইসলাম ও খালেদ মিয়াকে ৮ পুরিয়া গাঁজাসহ আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেনের কার্যালয়ে তাদের হাজির করা হলে ৮ পুড়িয়া গাজা বহন করার অপরাধে তাদেরকে ৫ দিন করে কারাদন্ড দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com