রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

ট্রাক হেলপার লোকমানের সেই ঘুমই শেষ ঘুম

  • আপডেট টাইম সোমবার, ৬ জুলাই, ২০১৫
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ট্রাক হেলপার লোকমান মিয়া (২৫) ক্লান্তি কাটাতে অবসর সময়ে ট্রাকের নিচে ঘুমিয়ে ছিলেন। সেই ঘুমই তার শেষ ঘুম তা কী সে জানত। আর কোন দিনও তাকে জাগানো যাবেনা। যে ট্রাকের নিচে একটু ছায়ায় ঘুমিয়ে ছিলেন সেই ট্রাকটি তার প্রাণ কেড়ে নিল। হতভাগ্য এই লোকমান মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সাবাসপুর গ্রামে। গতকাল রোববার দুপুরের দিকে শায়েস্তাগঞ্জের শিল্পাঞ্চল খ্যাত অলিপুরে প্রাণ কোম্পানির ভেতরে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে প্রাণ কোম্পানীর ভেতরে অবস্থানরত একটি ট্রাকের (ঢাকা মেট্রো-১৮-১৭২৪) নিচে লোকমান মিয়া ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর এ ট্রাকটি ছেড়ে দিলে চাকার নিচে পিষ্ট হয়ে মারা যান লোকমান মিয়া। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com