রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জ পৌরসভায় গরীব ও দুস্থদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ৬ জুলাই, ২০১৫
  • ৪২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল রবিবার সকালে নবীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের গরীব ও দুস্থদের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। পৌর এলাকার ৪ হাজার ৬শত ২১ জন কার্ডধারীদের মধ্যে মাথা পিছু ১০ কেজি করে ওই চাল বিতরণের উদ্বোধন করেন জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন, প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি ও কাউন্সিলর এ.টি.এম সালাম, টেক অফিসার ও মৎস্য কমর্কতা রাশেদুজ্জামান খান, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, শাহ রিজভী আহমদ খালেদ, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার দে, মান নিয়ন্ত্রক কর্মকর্তা সুকেশ চক্রবর্তী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com