মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচংয়ে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ ৫ জন আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫
  • ৫৫০ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ ৫জন আহত হয়েছে। গত মঙ্গলবার রাতে ১নং উত্তর পূর্ব ইউনিয়নের মীরমহল্লা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-বাড়ীর সীমানা নিয়ে ওই গ্রামের আব্দুল মালিক গংদের সাথে আলী হোসেন চৌধুরী গংদের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন আব্দুল মালিক তার বাড়ীর সীমানা প্রাচীর তৈরীর জন্য রাস্তার কাছে স্তুপ করা তার ইটগুলো বাড়ীতে আনেন। এসময় আওলাদ মিয়া পক্ষের লোকজন আব্দুল মালিককে ইঙ্গিত করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এর জের ধরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় প্রতিপক্ষের দা’র কোপে আব্দুল মালিক (৫০) গুরুতর আহত হয়। অন্য আহত শিপন (১৮), মামুন (১৯)কে বানিয়াচং হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় আব্দুল মালিক এর ছেলে সুমন মিয়া বাদী হয়ে আলী হোসেন চৌধুরী, আওলাদ হোসেন চৌধুরীসহ আরো কয়েকজনের নাম উল্লেখ করে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com