বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে দায়িত্ব পালন নিয়ে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্ব দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক বানিয়াচঙ্গে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরীতে অনিয়ম হুইপ জি কে গউছের নিরলস প্রচেষ্টায় ৪ লেনে উন্নীত হচ্ছে নাসিরনগর লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ৬১৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন শায়েস্তাগঞ্জে মাদকে সয়লাব উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল বাহুবলের হরিতলায় সিলিকা বালু লুটপাট ॥ থামছে না অবৈধ বাণিজ্য নবীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা মূলক কর্মশালা হবিগঞ্জ পৌর এলাকায় ম্যালেরিয়া ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পুলিশ সুপারের নির্দেশে ডেভিল হান্টে ৩ নেতাকর্মী গ্রেফতার বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম

লাখাইয়ে ৬ ইউপি চেয়ারম্যান উন্নয়ন সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগদান করেনি

  • আপডেট টাইম সোমবার, ২৯ জুন, ২০১৫
  • ৬১১ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ গতকাল রবিবার লাখাই উপজেলার উন্নয়ন সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬টি ইউনিয়নের চেয়ারম্যানগণ উক্ত সভায় যোগদান করেনি। উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে গত ১৪ জুন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের বরাবরে অভিযোগ দাখিল করেন। অভিযোগের তদন্ত গত ১৫ জুন অনুষ্ঠিত হয়। অভিযোগের কারণে চেয়ারম্যানগণ সভায় যোগদান করেনি বলে জানা যায়। অপর দিকে দু’টি সভায় চেয়ারম্যানগণ যোগদান না করার কারণ উপজেলা নির্বাহী অফিসারকে জিজ্ঞাসা করলে তিনি বলেন চেয়ারম্যানগণ আমার বিরুদ্ধে যে অভিযোগ দাখিল করেছেন তা তদন্তাধীন রয়েছে। সভায় যোগদান না করাটা দুঃখজনক। তিনি বলেন, আমার বিরুদ্ধে যে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন। আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য চেয়ারম্যানরা অভিযোগ দাখিল করেন। আমি উন্নয়ন কর্মকান্ডে বিশ্বাসী। কেউ কেউ নিজেদের স্বার্থ হাসিলের জন্য অভিযোগ করেছেন।
গতকাল সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ মুশফিউল আলম আজাদ। সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোর্শেদ কামাল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: কিউ জিএম ফারুকী, লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফয়জুন্নেছা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, প্রেসক্লাব সভাপতি মোঃ আলী নোয়াজ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com