রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে ফেনসিডিল ও মদসহ ৩ যুবক আটক

  • আপডেট টাইম রবিবার, ২৮ জুন, ২০১৫
  • ৬২৮ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ফেনসিডিল ও মদসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ ও বিজিবি। আটককৃতরা হচ্ছে-চুনারুঘাট উপজেলার সাতছড়ি চা বাগান সীমান্তবর্তী এলাকার রঞ্জিত ও মহেশ্বর এবং ভান্ডারুয়া গ্রামের ইয়াকুব আলীর পুত্র আক্তার হোসেন। গতকাল শনিবার সকালে পুলিশ ফাঁড়ির অদূরে শাহেনা স্কুলের সামনে থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। এব্যাপারে এএসআই কামরুল ইসলাম বাদি হয়ে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন।
অপরদিকে মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ভান্ডারুয়া এলাকা থেকে ৪৮ বোতল ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের  অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার গভীর রাতে গোপন সুত্রে খবর পেয়ে মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার মেছবাহুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদসহ ভান্ডারুয়া গ্রামের ইয়াকুব আলীর পুত্র আক্তার হোসেন (৩২)কে আটক করে। এব্যাপারে নায়েক সুবেদার মেজবাহুর বাদি হয়ে আক্তার হোসেন, জামাল মিয়া, ও মাশিক মিয়ার বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com