রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বাহুবল প্রেসক্লাবের ইফতার মাহফিলে ডাঃ মুশফিক ॥ সমাজে আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার উপযুক্ত সময় রমজান মাস

  • আপডেট টাইম রবিবার, ২৮ জুন, ২০১৫
  • ৫০৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল প্রেসক্লাবের ইফতার মাহফিলে হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন- রোজা আল্লাহর এক ফরজ বিধান। রোজা মানুষের মাঝে ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন সৃষ্টি করে। সমাজে আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার উপযুক্ত সময় এই রমজান মাসই। তিনি গতকাল শনিবার উপজেলা সভাকক্ষে বাহুবল প্রেসক্লাব সভাপতি সৈয়দ আব্দুল মান্নানের সভাপতিত্বে ও আব্দুল আউয়াল তহবিলদার সবুজের পরিচালনায় আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল আহমদ কুটি। অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, মরহুম দেওয়ান ফরিদ গাজীর তনয় শাহ নেওয়াজ গাজী মিলাদ, উপজেলা নির্বাহী মোঃ সাইফুল ইসলাম, বাহুবল মডেল থানার ওসি মোশাররফ হোসেন পিপিএম, মহিলা ভাইস-চেয়ারম্যান নাদিরা খানম, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল বারী আনসারী, বাহুবল ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুর রব শাহীন, বাহুবল উপজেলা প্রেসক্লাব সভাপতি সাঈদ আহমদ। বক্তব্য রাখেন শ্রমিক নেতা আশকার আলী, ইউপি চেয়ারম্যান মত্তাছির মিয়া, বাহুবল ক্বাসিমুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিক, মধুপুর চা বাগান ম্যানেজার মীর্জা গোলাম মর্তুজা, রূপাইছড়া রাবার বাগান ম্যানেজার মোঃ মফিজুল হক খান, বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক সৈয়দ আব্দুল্লাহ, বাহুবল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ আলী, সাংবাদিক আইয়ুব আলী, প্রভাষক আব্দুল হাই ভূইয়া, আব্দাল করিম, নারায়ণ চন্দ্র পাল, আজিজুল হক সানু, ফয়সল আহমদ চৌধুরী, শায়েস্তাগঞ্জ রিপোর্টারস ক্লাবের সভাপতি কাওসার চৌধুরী মামুন, আব্দুল হামিদ, মঈনুল ইসলাম ছাবু, খেলাফত মজলিস সেক্রেটারী আহমদ রশীদ মনু, বাহুবল ফারিয়া সভাপতি নেছার আহমদ টেনু, ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি ডাঃ মারফত উল্লাহ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com