বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

হুইল চেয়ারই ভরসা শহর কাঁপানো মুক্তিযোদ্ধা আরজু’র

  • আপডেট টাইম শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩
  • ৬২২ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ হুইল চেয়ারের উপর ভর করে চলছে মুক্তিযোদ্ধা, বজ্রকন্ঠী বক্তা শফিকুল ইসলাম আরজু’র জীবন। ‘জেলের তালা ভাঙ্গবো, শেখ মুজিবকে আনবো’ এ শ্লোগানে যিনি সারা শহর মাতিয়ে রাখতেন সেই জাঁদরেল ছাত্রনেতা আরজু এখন অনেকটাই নিরব। তার জীবনে নেমে  এসেছে অমানিশার ঘোর অন্ধকার। ঘরের কোনে বসে বসে কাটাতে হচ্ছে দিন-রাত। ছেলের মাষ্টারীর টাকায় চলছে তার সংসার। ২০০৫ সালে হঠাৎ করে তিনি প্যারালাইসিসে আক্রান্ত হন। জীবনের শেষ সম্বলটুকু বিক্রি করে আত্মীয়রা তার চিকিৎসা করান। কিন্তু তিনি হারিয়ে যায় শরীরের ডানদিকের চেতনা। পরনির্ভর হয়ে পড়েন তিনি। কয়েকদিন আগে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে একটি হুইল চেয়ার দেয়া হয়েছে তাকে। এ চেয়ারই এখন তার চলার একমাত্র ভরসা। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতির খবরাখবর রাখেন তিনি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কমিউনিস্ট পার্টির এ নেতার সাথে কথা হয় সেদিন। তিনি ভাঙ্গা ভাঙ্গা কন্ঠে বললেন, দেশে যে পরিস্থিতি চলছে তার সমাধান একমাত্র দু’নেত্রীর হাতে। ওই দুই নেত্রীই পারেন কেবল সাধারণ মানুষের নিরাপত্তা বিধান করতে। তিনি বলেন, দেশ আজ দু’ভাগে বিভক্ত। একপক্ষ স্বাধীনতার পক্ষে। অন্যপক্ষ বিরুদ্ধে। এ লক্ষণ মোটেও ভাল নয়। তৃতীয় কোন শক্তি দেশের সংবিধান চেপে ধরুক তা তিনি কামনা করেন না। শফিকুল ইসলাম আরজু ছাত্র জীবন থেকেই বাম রাজনীতির সাথে জড়িত। বর্তমানে তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি। তার বাড়ী উপজেলার আহমদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com