মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শনিবার, ২৭ জুন, ২০১৫
  • ৫৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বিদেশী মদসহ আব্দুস সোবহান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সে উপজেলার পশ্চিম পাকুরিয়া সিংহপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মালেকের নেতৃত্বে একদল পুলিশ চুনারুঘাটের সতং এলাকায় অভিযান চালায়। এসময় সতং রাস্তার মোড় এলাকায় জনতার ব্যাংকের নিচ থেকে আব্দুস সোবহানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। রাতেই আব্দুস সোবহানকে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com