বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

তারাবীহ পড়লে পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হবে

  • আপডেট টাইম রবিবার, ২১ জুন, ২০১৫
  • ৫৭০ বা পড়া হয়েছে

মুফতী এম এ মজিদ
পবিত্র রামাদ্বানাল মোবারক মাসে তারাবীহ এর নামায আদায় করা মুসলমাদের জন্য অতীব জরুরী বিষয়। রমদ্বান মাসে এশার নামাযের পর বিতর এর নামাযের পূর্বে বিশ রাকাত তারাবীহ এর নামায একা বা জামাতের সাথে আদায় করতে হয়। এর নাম সুন্নাতে মুয়াক্কাদাহ্। এ নামায দু’রাকাত দু’রাকাত করে নিয়ত করে আদায় করতে হয়। চার রাকাতের পর দোয়া পড়তে হয়।
রাসুল (সাঃ) রমদ্বানে তারাবীহ এর নামায পড়তে উৎসাহিত করতেন বলেন, যে কেউ ঈমান সহকারে ও ছওয়াব হাসিলের উদ্দেশ্যে যদি রমদ্বানে তারাবীহ পড়বে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। অন্য জায়গায় নবীজী বলেন, যা কিতাবে পাওয়া যায়। সে যেন মায়ের পেট থেকে নবজাতক শিশুর মত নিষ্পাপ হয়ে যায়।
উম্মুল মু’মিনীন হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণিত, রমদ্বানে রাসুল (সাঃ) মসজিদে নামায আদায় করলেন, অন্যান্য লোকেরাও নবীজীর সাথে নামায আদায় করলেন। পরবর্তী রাতেও নামাজ আদায় করলেন এবং বহু লোকের সমাগম হলো। কিন্তু এ রাতে রাসুল (সাঃ) বাড়ি থেকে তাদের কাছে আসলেন না। সকাল বেলা নবীজী বলেন, তোমাদের উপর এই নামায ফরজ করে দেওয়া হবে বলে আমি আশংকা করছিলাম, সে কারণেই আমি গত রাতে আসিনি। এ ঘটনাটি রমজান মাসেই সংঘটিত হয়েছিল। আমিরুল মোমিনিন হযরত ওমর (রাঃ) তাঁর শাসনকালে আলেম, ওলামা ও সাহাবীদের নিয়ে একটি পরামর্শ সভা করেন। সভায় স্থির হয়, তারাবীহ ২০ রাকাত নামায জামাত সহকারে আদায় করতে হবে। হযরত উসমান ও হযরত ওমর (রাঃ) সহ সকল সাহাবীগণ তারাবীর নামায ২০ রাকাতই আদায় করেছেন। কোন সাহাবী ভিন্ন মত পোষন করেন নি। তাই আমাদেরকেও ২০ রাকাতই আদায় করতে হবে। এর বিপরীত করা জায়েজ হবে না।
লেখক
খতিব, হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ।
০১৭১১-৮৫১৪০৬

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com