মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাছুলিয়া এলাকাবাসীর সমর্থন পেলেন মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জুন, ২০১৫
  • ৫২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মাছুলিয়া এলাকার মুরুব্বী ও যুবসমাজের সাথে আয়োজিত মতবিনিময় সভায় মাছুলিয়ার সম্মানিত নাগরিকেরা হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি জননেতা আতাউর রহমান সেলিমকে জোর সমর্থন জানিয়ে আগামী পৌর নির্বাচনে তাকে বিজয়ী করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। মাছুলিয়ার বিশিষ্ট মুরুব্বী মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে এবং বিশিষ্ট মুরুব্বী আব্দুল হেকিমের পরিচালনায় আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আব্দুর রশিদ লাল মিয়া, শেখ আলাউদ্দিন, নুরুল আমিন, উমেদ আলী শামীম, শেখ আনিসুজ্জামান, প্রভাষক প্রনব রায়, উমেশ সরকার, পরিমল পাল, রমজান আলী, মিনারা খাতুন, শাহাদাত মিয়া, বাচ্চুু মিয়া, বকুল মিয়া, শ্যামল রায়, শ্রীচরন পাল, কাজল মিয়া, জিলু মিয়া, ঝন্টু পাল, টেনু মিয়া, সামসু মিয়া, অজিত পাল, ছন্দু মিয়া, নাছির উদ্দিন, নীরদ সরকার, রতন রায়, রনজিত পাল, সোহেল মিয়া, সেলিম মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা আতাউর রহমান সেলিম বলেন, হবিগঞ্জের উন্নয়নের বরপুত্র আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র সহযোগিতায় শহরের পাড়া মহল্লার বিধ্বস্থ প্রায় রাস্তাঘাট, অকেজো হয়ে পড়া, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করে শহরকে মানুষের চলাচল ও বাসযোগ্য করে তোলাই হবে জনগণের ভোটে মেয়র নির্বাচিত হতে পারলে তার প্রথম কাজ। তিনি আরো বলেন, বড় কিছু করতে না পারলেও একটি পাঁচশালা পরিকল্পনার আওতায় হবিগঞ্জের মানুষের নাগরিক ভোগান্তি সৃষ্টিকারী সমস্যাগুলোর সমাধান করে হবিগঞ্জ পৌরসভাকে জনগণের পৌরসভায় পরিণত করাই তার স্বপ্ন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা বিপ্লব রায় চৌধুরী, বিপুল রায়, পারভেজ ইসলাম, পংকজ কান্তি, আব্দুল্লাহ, দিলুয়ার খান, শেখ নিজাম, নাসিম বিশ্বাস, সুমন দাস, আব্দুল হান্নান রিপন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com