রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই তেলিয়াপাড়া চা বাগানে মাদকের ছড়াছড়ি সাবেক অর্থ মন্ত্রী এম সাইফুর রহমানের কবরে হুইপ জি কে গউছের পুষ্পস্তবক অর্পন প্রকৃতি বান্ধব নগর উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে হবিগঞ্জের প্রতিনিধিত্ব করবেন পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন শিক্ষার্থীদের সম্মাননা প্রদান শহরে পুলিশের সাঁড়াশি অভিযান সোর্স মামুনসহ ৬ জন আটক সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে সংবাদপত্র হকার্স সমিতির মিলাদ ও দোয়া নবীগঞ্জ পুলিশের অভিযানে ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার আজমিরীগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত ॥ যুবকের ৯০ দিনের কারাদণ্ড

বানিয়াচংয়ে স্বামীর হাতে স্ত্রীর পরকিয়া প্রেমিক আটক

  • আপডেট টাইম শনিবার, ২৪ আগস্ট, ২০১৩
  • ৬১৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ের আওয়ালমহল গ্রামে রাতের আধারে পরকিয়া প্রেমিকা ৩ সন্তানের জননীর সাথে মিলিত হতে গিয়ে প্রেমিকার স্বামীর হাতে আটক হলেন প্রেমিক হিরু মিয়া। আটক হিরু মিয়া আওয়ালমহল গ্রামের আব্দুল হামিদের ছেলে। গত বৃহস্পতিবার দিবাগত ১টার দিকে তাকে আটক করা হয়।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, ফারুক মিয়ার স্ত্রী সেলিনা বেগমের (২৬) সাথে একই গ্রামের হিরু মিয়ার ১ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। ওই রাতে হিরু মিয়া সেলিনা বেগমের রুমে ঢুকে। সেলিনা বেগম তার স্বামী ফারুক মিয়াকে ঘুমন্ত অবস্থায় পালংকে রেখে নিচে হিরু মিয়ার সাথে মিলিত হয়। এ সময় ফারুক মিয়া ঘুম ভেঙ্গে যায়। তাৎক্ষণিক হিরু মিয়াকে ঝাপটে ধরেন। পরে অন্যান্য লোকজনের সহায়তায় হিরুকে আটকে রাখা হয়। এ নিয়ে পরদিন গতকাল শুক্রবার সকালে ফারুক মিয়ার বাড়িতে বৈঠক বসে। বৈঠকে সেলিনা বেগম এবং হিরু মিয়ার প্রেমের সম্পর্কের বিষয়টি তারা স্বীকার করে। গতকাল বিকেলে এ রিপোর্ট লিখা পর্যন্ত বৈঠক চলছিল। হিরু মিয়াও আটক ছিল। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি মিমাংসার জন্য গ্রামবাসী চেষ্টা চালাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com