স্টাফ রিপোর্টার ॥ প্রকৃতিবান্ধব, টেকসই ও সহনশীল নগর উন্নয়নের বৈশ্বিক উদ্যোগে অংশ নিতে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে যাচ্ছেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো: জাবেদ ইকবাল চৌধুরী। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ প্রাগে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কর্মশালা ও জ্ঞান বিনিময় কর্মসূচিতে তিনি হবিগঞ্জ পৌরসভার প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন।
আন্তর্জাতিক স্থানীয় সরকার নেটওয়ার্ক আইসিএলইআই ইউরোপ-এর “গোন্যাচারপজ টিভি! সিটিজ এন্ড রিজিয়ন স্পটলাইট কোহ এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্বেও বিভিন্ন দেশের ১২টি শহর ও অঞ্চল অংশগ্রহণ করছে। এসব প্রতিনিধি ১২টি দেশ ও ৪টি মহাদেশ থেকে প্রাগে একত্রিত হয়ে প্রকৃতি বান্ধব নগর উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় করবেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এশিয়া মহাদেশ থেকে বাংলাদেশের হবিগঞ্জ এ কর্মসূচিতে নির্বাচিত হয়েছে। আফ্রিকা থেকে কেনিয়ার ভিহিগা, দক্ষিণ আমেরিকা থেকে কলম্বিয়ার কালি এবং ইউরোপের বিভিন্ন শহর ও অঞ্চলÑসিভাস (তুরস্ক), হেলসিঙ্কি (ফিনল্যান্ড), সাউদার্ন রিজিওনাল অ্যাসেম্বলি (আয়ারল্যান্ড), গ্রেটার ম্যানচেস্টার (যুক্তরাজ্য), এমপোলি (ইতালি), বার্লিন (জার্মানি), সোসকুট (হাঙ্গেরি), দক্ষিণ ভাইনভিয়ার্টেল (অস্ট্রিয়া) ও ব্রাসেলস (বেলজিয়াম) এতে অংশ নিচ্ছে।
হবিগঞ্জ পৌরসভা দীর্ঘ দিন ধরে পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন এবং সবুজ নগর গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। বিশেষ কওে “গ্রীন স্কুল, কিন স্কুল ক্যাম্পেইন”, টেকসই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং নগরকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও স্মার্ট হিসেবে গড়ে তোলা, পৌরসভার নিজস্ব পুকুরগুলোকে পুনরুজ্জীবন ইত্যাদি উদ্যোগ গুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে এ কর্মসূচির মাধ্যমে।
প্রাগের এ আন্তর্জাতিক বিনিময় কর্মসূচিতে পৌরনির্বাহী কর্মকর্তা হবিগঞ্জ পৌরসভার বাস্তব অভিজ্ঞতা ও স্থানীয় উদ্যোগগুলো বিশেষ করে টাউন মডেল পুকুর পুনরুদ্ধার করে এর বর্তমান ওয়াকওয়ে ও সৌন্দর্য্য বর্ধনকাজ উপস্থাপনের পাশাপাশি অন্যান্য দেশের শহর ও অঞ্চলের সফল অভিজ্ঞতা সম্পর্কে জানবেন। এর মাধ্যমে হবিগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ নগর ব্যবস্থাপনা ও পরিবেশ বান্ধব উন্নয়ন পরিকল্পনায় নতুন ধারণা ও অভিজ্ঞতা যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
“লোকালরুটস, গ্লোবালকানেকশনস”Ñএই ভাবনাকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় পর্যায়ের উদ্যোগকে বৈশ্বিকজ্ঞান ও অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।