স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে হবিগঞ্জ সংবাদপত্র হকার্স সমিতি। গতকাল শনিবার বাদ মাগরিব হবিগঞ্জ প্রেসক্লাবে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন-হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হবিগঞ্জ সংবাদপত্র হকার্স সমিতির উপদেষ্টা এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন খান, সহ-সভাপতি আব্দুন নুর ও শাহিন মিয়া, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন খান ও আলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. ফজল মিয়া, হাজী আব্দুর রহমান, সমিতির সদস্য নাসির উদ্দিন, শাহজাহান মিয়া, আক্তার মিয়া, কাঞ্চন রায়, আজিজ, রাজিব, সালাম, সনি, রমজান, সরাজ মিয়া, ফারুক মিয়া, রুবেল, পুজন, কুদ্দুছ, উজ্জ্বল প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সওদাগর জামে মসজিদের সহকারি খতিব মো. তকদির হোসেন। দোয়ায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের আত্মার মাগফেরাত কামনা করা হয়।