বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার প্রত্যয়-সৈয়দ ফয়সল এমপি নজরুল বর্ষ উপলক্ষে নবীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিয়াউল আহসান সদস্য সচিব হুমায়ূন কবির গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরু নবীগঞ্জে সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শাহ্ এমরান গ্রেফতার চুনারুঘাটে প্রবাসীর ড্রাগন বাগানের ফুল ও ফল পচে মরে যাচ্ছে মহাসড়কের নসরতপুরে ট্রাক চাপায় আহত নারীকে উদ্ধার করলো দমকল বাহিনী

চুনারুঘাটে যৌতুকের জন্য জামাই প্রহারে শ্বশুর আহত

  • আপডেট টাইম শনিবার, ২৩ মে, ২০১৫
  • ৪৯৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে শ্বশুরকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে মেয়ের জামাই। আহত শ্বশুর হচ্ছেন-উপজেলার রানীগাঁও ইউনিয়নের তালতলা শিবির এলাকার বিল্লাল মিয়া (৬০)। গুনধর মেয়ের জামাই হচ্ছেন-কালেঙ্গা গ্রামের চকিদার বাড়ির রহমত উল্লার ছেলে জুয়েল মিয়া। গত বৃহস্পতিবার সন্ধ্যে ৭টার দিকে নিজ বাড়িতেই জামাইয়ের হাতে আহত হন বিল্লাল মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল মিয়ার সাথে বিল্লাল মিয়ার মেয়ে জেসমিন আক্তারের ২ লাখ টাকা কাবিনমূলে হবিগঞ্জ কোর্টে বিয়ে হয় ৫/৬ মাস পূর্বে। কয়েক মাস দাম্পত্য জীবন সুখেই কাটে। এক পর্যায়ে জুয়েল মিয়া স্ত্রী জেসমিন আক্তারকে বিদেশ পাঠানোর জন্য বিভিন্ন পায়তারা করে আসছিল। কিন্তু বিদেশ পাঠাতে না পেরে জুয়েল মিয়া স্ত্রী জেসমিনকে যৌতুকের টাকার জন্য নানানভাবে নির্যাতন শুরু করে। এদিকে গত বৃহস্পতিবার জুয়েল মিয়া শ্বশুর বাড়ি বেড়াতে যায়। এ সময় টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দা দিয়ে কুপিয়ে শ্বশুরকে জখম করে। পরে বিল্লাল মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে জামাই ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com