শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ মহিলা ফুটবল দলের ময়মনসিংহ যাত্রা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ মে, ২০১৫
  • ৫৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় জেএফএ কাপ অনুর্ধ-১৪ মহিলা ফুটবল টুর্ণামেন্টের সুরমা অঞ্চলের খেলায় অংশ গ্রহণ করতে হবিগঞ্জ জেলা দল ময়মনসিংহ গেছে। আজ বিকেলে স্থানীয় স্টেডিয়ামে স্বাগতিক ময়মনসিংহ জেলার বিপক্ষে হবিগঞ্জ খেলবে। হবিগঞ্জ জেলা দলটি গঠন করা হয়েছে হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে। জেলা দলের কোচ এর দায়িত্ব পালন করছেন জেলা কোচ আব্দুর রহমান এবং ম্যানেজার স্কুলের ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম। সহকারী ম্যানেজার হলেন জিনাত জাহান। জেলা দলের খেলোয়াড়রা হলেন তুলি, লাকী, রিমু, শেফা, রাশিদা, সুলতানা, তাছলিমা, কুলসুমা, নাছিমা, সালমা, হোসনা, মুক্তা, রাফিয়া, তানিয়া, কুলসুমা (২) শান্তনা প্রমুখ।
গতকাল বিকেলে হবিগঞ্জ জেলা দলকে বিদায় জানান জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান ও রিচি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ মোঃ জিতু মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com