রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে দিন-দুপুরে এক ঋষির বসত ঘরে আগুন ॥ অর্ধলক্ষাধিক টাকা ক্ষতি

  • আপডেট টাইম বুধবার, ১৩ মে, ২০১৫
  • ৫৪৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দিনদুপুরে নিরীহ ঋষি পরিবারের বসত ঘরে অগ্নিকাণ্ডে অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ কান্দিপাড়া নদীর পাড়ের বাসিন্দা লক্ষন রবি দাসের বসত ঘরে গতকাল মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। উদ্দেশ্যমূলকভাবে আগুন লাগানো হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবী করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে লক্ষন রবিদাস সে তার কর্মস্থল নবীগঞ্জ শহরে জুতা সেলাই কাজে চলে যায়। স্ত্রীকে পাঠিয়ে দেয় মৃত বড় ভাই রামলাল রবি দাসের বাড়ি দত্তগ্রামে একটি অনুষ্টানে। বাচ্চারা স্থানীয় একটি স্কুলে চলে যায় বসত ঘরে তালা দিয়ে। সকাল সাড়ে ৯টার দিকে লক্ষন রবি দাসের বসত ঘরে আগুনে দাউ দাউ করে জ্বলতে দেখে পথচারীরা। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনার আগেই সম্পন্ন ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে হাঁস মুরগী, ধান, মুল্যমান জিনিস পত্রসহ নগদ ২/৩ হাজার টাকাও রক্ষা পায়নি। খবর পেয়ে ছুটে এসে লক্ষন রবি দাস ও তার পরিবার কান্নায় ভেঙ্গে পড়ে। অগ্নিকান্ডের কোন কারন জানা না গেলেও লক্ষন রবি দাস অভিযোগ করেন, প্রতিবেশীর সাথে সীমানা নিয়ে তাদের বেশ ক’দিন ধরে বিরোধ চলে আসছে। তার পরিবারকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করে আসছিল প্রতিবেশী পরিবারের লোকজন। ইতিমধ্যে তার দখলীয় প্রায় ২ হাত ভূমি জবর দখলে রেখেছে। স্থানীয় সমাজপতিদের দ্বারে দ্বারে বিচার দিয়েও বিচার পায়নি। তার অভিযোগ প্রতিবেশী পরিবারের লোকজনই তার ঘরে আগুন লাগিয়েছে। এ ঘটনাটি তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com