সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচং হেফাজতে ইসলামের সমাবেশে তাফাজ্জুল হক ॥ নাস্তিক-মুরতাদ ও তাদের দালালদের প্রতিহত করুন

  • আপডেট টাইম শনিবার, ৩০ নভেম্বর, ২০১৩
  • ৮১১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ১৩ দফা বাস্তবায়ন, আলিম উলামাদের উপর জুলুম নির্যাতন ও গ্রেফতারকৃত নেতৃবৃন্দের  মুক্তি, আমীরে হেফাজতের কটুক্তি ও ব্যঙ্গকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ৫মে শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবীতে হেফাজতে ইসলাম বানিয়াচং থানা শাখার উদ্যোগে গতকাল বিকাল ২টায় শহীদ মিনার মাঠ প্রাঙ্গনে আলহাজ্ব ফরিদ উল্লাহর সভাপতিত্বে  এবং মাওঃ সাইফুর রহমান ও মাওঃ বশীর আহমদের যৌথ পরিচালনায় এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় নায়েবে আমীর, হবিগঞ্জ জেলা আমীর আল্লামা তাফাজ্জুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর যুগ্ম আহব্বায়ক আল্লামা আব্দুর রব ইউসূফী, মাওঃ বশির আহমদ, মাওঃ মুখলিছুর রহমান, মাওঃ আব্দুল জলিল ইউসূফী, মাওঃ মুবাশ্বির আহমদ, মুফতী আহমদ আলী, মুফতী আমীর আহমদ, হাঃ মুবাশ্বির আহমদ, মুফতী রায়হান উদ্দীন, মাওঃ হারুন রশিদ, মাওঃ তারিক বিন শামছ, মাওঃ আব্দুল কাদির, জিয়াউল হক, আমীনুদ্দীন, জুবাইর আহমদ প্রমুখ। বক্তারা বলেন, কেউ ক্ষমতায় থাকলে ১৩ দফা মেনেই ক্ষমতায় থাকতে হবে এবং ক্ষমতায় যেতে হলেও ১৩ দফা মেনেই ক্ষমতায় যেতে হবে। এ ছাড়া শাপলা চত্বরের গণহত্যার বিচারও এ বাংলার জমিনে হবে বলে বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com