রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বাহুবলে লাইব্রেরীতে অগ্নিকান্ড তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মে, ২০১৫
  • ৫৪৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অগ্নিকান্ডে লাইব্রেরীর মালামাল পুড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলা সদরের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাহুবল উপজেলা সদরের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে বই বিতান নামে একটি দোকানে গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে স্থানীয় লোকজন আগুন লাগতে দেখেন। পরে তালাবদ্ধ দোকানের সার্টার ভেঙ্গে আগুন নেভানোর চেষ্টা চালায় স্থানীয় লোকজন। ঘন্টাকাল চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দোকানের বিপুল পরিমাণ বই, ফটোস্ট্যাট মেশিন, আসবাবপত্র সহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে। অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com