মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ শহরে প্রায় ৫শ’ প্রতিবন্ধী সনাক্ত জরিপ কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩
  • ৬৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার বলেছেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও চাকুরির ক্ষেত্রে তাদের জন্য আলাদা কোটার ব্যবস্থা করা হয়েছে। হবিগঞ্জে ইউনিয়ন পরিষদের সচিব নিয়োগে একজন প্রতিবন্ধীকে চাকুরি দেয়া হয়েছে। দেশের উন্নয়নের স্বার্থেই প্রতিবন্ধীদের কাজে লাগানো জরুরী। তাই সরকার প্রতিবন্ধী সনাক্তকরণের উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে যে ডাটাবেজ হবে তার মাধ্যমে পর্যায়ক্রমে প্রতিবন্ধীদের পুনর্বাসন করা হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ শহরের জে.কে এন্ড এইচ.কে হাইস্কুলে হবিগঞ্জ শহরের প্রতিবন্ধী জরিপ কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরির্দশনকালে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক পিযুষ কান্তি দত্ত, জেকে এন্ড এইচকে হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, শহর সমাজসেবা কর্মকর্তা আবু নাইম মৃধা, হবিগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, সহ-সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামান, কোষাধ্যক্ষ চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাংবাদিক নুরুল হক কবির, এস এম সুরুজ আলী প্রমূখ। জরিপ কাজে প্রতিবন্ধী শনাক্ত করেন এ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ দেবাশীষ দাশ।
শহর সমাজসেবা কর্মকর্তা আবু নাইম মৃধা জানান, গতকাল ছিল জরিপের সমাপনী দিন। গতকাল পর্যন্ত হবিগঞ্জ শহরে ৫শ’ প্রতিবন্ধী সনাক্ত করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শেষ হলেও যারা বাদ পড়েছেন তাদেরকে পর্যায়ক্রমে নিবন্ধন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com