শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মে দিবস উপলক্ষে জেলা জাসদের আলোচনা সভা

  • আপডেট টাইম রবিবার, ৩ মে, ২০১৫
  • ৫৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় বার লাইব্রেরী মিলনায়তনে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি খায়রুল মনসুর চৌধুরী মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে ১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সভায় বক্তব্য রাখেন জেলা জাসদ নেতা মঞ্জু মিয়া চকদার, সৈয়দ আব্দুল মালেক, শফিকুল বারী আউয়াল, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, পৌর জাসদের সভাপতি শাহ্ আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন আহমেদ চৌধুরী সাম্মু, চন্দন দেব, অজেয় বিক্রম দাশ শিবু, জেলা যুবজোট সভাপতি শাহ্ মোঃ আব্দুল কাইয়ুম, গোলাম সারোয়ার জাহান লিটন প্রমূখ। বক্তাগণ বলেন আজও আমাদের দেশের শ্রমিকরা ন্যায্য মজুরী পাচ্ছে না, শিশুশ্রম বন্ধ হচ্ছে না এবং শ্রমিক সংগঠনগুলো ট্রেড ইউনিয়ন সক্রিয় না করে দলীয় লেজুর বৃত্তির তীব্র বিরোধিতা করেছেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট তাজউদ্দিন আহমেদ সুফী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com