বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ॥ চুনারুঘাট সাত্তালিয়ায় গিয়াস উদ্দিন লন্ডনীকে গণসংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫
  • ৬৭১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও শিক্ষানুরাগী মোঃ গিয়াস উদ্দিন লন্ডনীকে বিশাল গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চুনারুঘাট উপজেলার সাত্তালিয়া গ্রামের বড় বাড়িতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোঃ আইয়ুব আলী মহালদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন আলী রাজন, মোঃ আরব আলী, রিমন লস্কর, মিরাশী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল আউয়াল, সাবেক ইউপি সদস্য তাউছ মিয়া, সুরুজ আলী, ইউপি সদস্য মোঃ আছকির মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এইচ আর আফজল, হাফেজ জাবের আহমেদ, মোঃ আজগর আলী, সবুজ মিয়া, হাজী আকবর হোসেন, চান মিয়া, তৈয়ব আলী, ফজলু মিয়া, কারী আহমদ আলী মীর প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত মোঃ গিয়াস উদ্দিন লন্ডনীকে ফুলেল শুভেচ্ছা জানান এইচ আর আফজল। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এলাকার শিক্ষা বিস্তারে গিয়াস উদ্দিন লন্ডনীর অবদান আগামী দিনে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com