শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

মজলিসপুর গ্রামে সভায় এমপি আবু জাহির ॥ আওয়ামীলীগ এদেশে সকল ধর্মের অধিকার প্রতিষ্ঠা করেছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির  বলেছেন, আওয়ামীলীগ এদেশে সকল ধর্মের অধিকার প্রতিষ্ঠা করেছে। ধর্ম যার যার রাষ্ট্র সবার। এই বিশ্বাসকে ধারণ করে আওয়ামীলীগ দেশ পরিচালনা করছে। এদেশের শান্তি প্রিয় প্রতিটি মানুষ তার নিজ নিজ ধর্মকে স্বাধীনভাবে পালন করতে পারছে। আর যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, পবিত্র কোরআন আগুনে  পুড়ে দেয়, তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। ধর্মের নামে অপব্যাখা রোধ করতে হবে। কোন ধর্মেই সন্ত্রাস মারামারি হানানহানির সুযোগ নেই। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামীক ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি কুমলমতি শিশু আজ ধর্ম চর্চার সুযোগ পাচ্ছে। ইসলামী শিক্ষায় প্রশিক্ষিত আলেম উলামা তৈরী হচ্ছে। তিনি গতকাল সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নে মজলিসপুর গ্রামের কবরস্থান উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মজলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন। মোঃ মীর হোসেন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান এম এ মোতালেব, আলহাজ্ব সফর আলী, সালা উদ্দিন মিয়া, মান্নান মিয়া, এংরাজ মিয়া, পিযুজ সূত্রধর, ইয়াকুব আলী, আনছব আলী মেম্বার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগ নেতা শেখ মুহিবুল হাসান কাওছার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com