বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দুই দিনব্যাপী জন্ম উৎসব শুরু আজ সুরমা নদী থেকে চুনারুঘাটের মা ও মেয়ের মরদেহ উদ্ধার নবীগঞ্জে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার হবিগঞ্জে ৫’শ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক শায়েস্তাগঞ্জে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করলেন হুইপ জি কে গউছ হবিগঞ্জে জেলা প্রশাসকের কাছে ‘আশা’র ৪শ কম্বল হস্তান্তর নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্ব্যে মারাত্মক হুমকী নবীগঞ্জ ফারিয়ার সাংগঠনিক সম্পাদক কিরণ দেবের বৌভাত অনুষ্ঠিত বানিয়াচঙ্গে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ যুবলীগ কর্মী আটক চুনারুঘাটে ২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবীগঞ্জে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (২৫ নভেম্বর) রাতে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের কালিয়াভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নবীগঞ্জ পৌরসভার গন্ধা গ্রামের মো. পিন্টু মিয়ার ছেলে মো. রাহুল আহমেদ এবং একই গ্রামের মৃত ফজল উদ্দিনের ছেলে মো. নিহাদ আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার ভোর রাতে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের ইমামবাড়ি রোডস্থ মান্দারকান্দি এলাকায় জড়ো হয়ে মশাল মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য নেতাকর্মীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে মো. রাহুল আহমেদ ও মো. নিহাদ আহমেদকে আটক করে পুলিশ।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com