রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনায় এমপি আবু জাহির ॥ যারা স্বাধীনতা এবং বঙ্গবন্ধুকে অস্বীকার করে তারা এদেশের নাগরিক নয়

  • আপডেট টাইম শনিবার, ২৮ মার্চ, ২০১৫
  • ৫৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। তার ডাকে বাংলার মুক্তিকামী জনগণ হাতে অস্ত্র নিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাস পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে ৩০ লাখ শহীদের বিনিময়ে দেশকে স্বাধীন করেছিলেন মুক্তিযোদ্ধারা। আজকে যারা স্বাধীনতা এবং বঙ্গবন্ধুকে অস্বীকার করতে চায় তারা এদেশের নাগরিক নয়। তাদের পাকিস্তান চলে যাওয়া উচিত। বঙ্গবন্ধুর নেতৃত্বে যে স্বাধীনতা এসেছে আমরা যে কোন মূল্যে স্বাধীনতা ও গণতন্ত্র অক্ষুন্ন রাখব। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হবিগঞ্জ কোর্ট সংলগ্ন নিমতলা প্রাঙ্গনে আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রসাশক মোঃ আবদুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোহাম্মদ আলী পাঠান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com