শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়।
এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শায়েস্তাগঞ্জ পুরাতন বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলছেন। পরে রাত আনুমানিক আড়াইটায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের মো. আব্দুর রউফ (৩৪), একই উপজেলার শানখলা ঘোড়ামি গ্রামের মো. আনরুল মিয়া (২৬), শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের মনু মিয়া (৪৯) এবং একই উপজেলার ইয়া?লা মক্রমপুর গ্রামের মো. শরিফ উদ্দিন (২১)।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ৭ঊ৭৭, ইএউ৮৮, ইবব৯৯৯ ও ৫৫৮ঐ.ঈঙগ অ্যাপস ব্যবহার করে মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলার কথা স্বীকার করেছেন। তাদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।